প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বিকেলে

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বিকেলে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৬ অক্টোবর ২০২২ । আপডেট ১০:৪০

আমেরিকা ও ব্রিটেনের রাষ্ট্রীয় সফরের বিষয়ে আজ (বৃহস্পতিবার) সংবাদ সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, বিকেল ৪টায় গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

ব্রিটেন ও আমেরিকায় ১৮ দিনের সফর শেষ করে গত ৪ অক্টোবর দেশে ফেরেন প্রধানমন্ত্রী।

১৫ সেপ্টেম্বর তিনি ব্রিটেনের রাষ্ট্রীয় সফরে লন্ডনে যান এবং সেখানে রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া এবং রাজা তৃতীয় চার্লস আয়োজিত সংবর্ধনায় যাগদান করেন।

তিনি ১৯ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করেন। আমেরিকায় অবস্থানকালে তিনি ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে ভাষণ দেন এবং এর পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading