সূচকের উত্থানে লেনদেন

সূচকের উত্থানে লেনদেন

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৬ অক্টোবর ২০২২ । আপডেট ১১:৪০

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে। এদিন বেলা ১০টা ৪০ মিনিট পরযন্ত ডিএসইতে ৩৮৭ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সূত্র-ডিএসই।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৫৮২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৪৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৫৯ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২১টির, কমেছে ৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫৯টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ সিএসইতে ৭ কোটি ৭৬ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইউডি/সুস্মিত

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading