দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৬ অক্টোবর ২০২২ । আপডেট ১৫:৪০

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৬ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৭২ প্রতিষ্ঠানের মধ্যে ৭৮টির দর বেড়েছে, ১০৩টির দর কমেছে, ১৯১টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে আফতাব অটোমোবাইলসের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস গত মঙ্গলবার আফতাব অটোমোবাইলসের ক্লোজিং দর ছিল ২৬ টাকা ৪০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ২৯ টাকা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৪০ পয়সা বা ৯.৮৪ শতাংশ বেড়েছে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে নাভানা সিএনজির ৯.৭৭ শতাংশ, মনোস্পুল পেপারের ৮.৭৫ শতাংশ, বিকন ফার্মার ৮.৭০ শতাংশ, বিডিকমের ৮.৭০ শতাংশ, ফার্মা এইডের ৭.৪৯ শতাংশ, সোনালী আঁশের ৭.৪৮ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৭.৪৫ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ৬.৭৯ শতাংশ এবং কোহিনূর কেমিক্যালের ৬.১০ শতাংশ দর বেড়েছে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading