নারী এশিয়া কাপ: পাকিস্তানকে হারিয়ে থাইল্যান্ডের ইতিহাস

নারী এশিয়া কাপ: পাকিস্তানকে হারিয়ে থাইল্যান্ডের ইতিহাস

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৬ অক্টোবর ২০২২ । আপডেট ১৫:৫০

সিলেট চলমান নারী এশিয়া কাপে ইতিহাস সৃষ্টি করলো থাইল্যান্ডের মেয়েরা। শক্তিশালী পাকিস্তানকে তারা প্রথমবারের মতো হারানোর নজির স্থাপন করল। আর থাইল্যান্ডের ক্রিকেট ইতিহাসে বড় এক অধ্যায় রচিত হলো আজ। গ্রুপ পর্বে অপরাজিত দল পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে থাইল্যান্ড নারী ক্রিকেট দল। আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথমবার বিসমাহ মারুফদের হারিয়েছে থাইরা।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে জয়ের জন্য ১১৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু পায় থাইল্যান্ডের দুই ওপেনার। পাওয়ার প্লেতে কোন উইকেট না হারিয়ে নাথাকান এবং নান্নাপাথ কোনচারেনকি ৩০ রান তুলে।

থাইল্যান্ড নারী দলের উচ্ছ্বাস

নবম ওভারে এসে প্রথম উইকেট হারায় থাইরা। তবে এক পারন্তে দাঁড়িয়ে থাকেন নাথাকান। শেষ পর্যন্ত দলকে একাই টেনেছেন এ ডানহাতি ওপেনার। ১৯তম ওভারে ৬১ রান করে যখন আউট হন এ ব্যাটার তখন জয়ের জন্য ৮ বলে ১২ রানের প্রয়োজন ছিল থাইল্যান্ডের হাতে ছিল ৪ উইকেট। শেষ ওভারে ১০ রান নিয়ে রোমাঞ্চকর ম্যাচটি নিজেদের করে নেয় থাইরা। আর তাতেই ইতিহাসের পাতায় চলে যায় ছান্তামরা।

এর আগে ব্যাটিং করতে নেমে সিদরা আমিনের ৫৬ রানের সুবাদে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৬ রানের পুঁজি পায় পাকিস্তান। তুলনামূলক সহজ প্রতিপক্ষ থাইল্যান্ডের জন্য এ রান তাড়া করা কঠিনই ছিল। তবে অনিশ্চয়তার খেলা ক্রিকেটে ইতিহাস রচনা করে বসল নারোইমাল চাওয়ীর দল।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading