টি-টোয়েন্টি ক্রিকেটে আবারও ডাবল সেঞ্চুরি

টি-টোয়েন্টি ক্রিকেটে আবারও ডাবল সেঞ্চুরি

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৬ অক্টোবর ২০২২ । আপডেট ২০:০০

আমেরিকার ক্রিকেট লিগ আটালান্টা ওপেনে বিশ্বের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে সব ধরণের টি-টোয়েন্টি ক্রিকেট মিলিয়ে ডাবল সেঞ্চুরি করেছেন উইন্ডিজ ক্রিকেটার রাকিম কর্নওয়াল। নিজের দল আটালান্টা ফায়ারকে জেতাতে ৭৭ বলে তিনি করেছেন অপরাজিত ২০৫ রান। এদিন কর্নওয়াল ছক্কা হাঁকিয়েছেন ২২টি, চার মেরেছেন ১৭টি। বড় দেহের এই ব্যাটার ব্যাট করেছেন ২৬৬ স্ট্রাইক রেটে।

এর আগে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে একমাত্র ডাবল সেঞ্চুরির মালিক ছিলেন ইন্ডিয়ার সুবোধ ভাটি। চলতি বছরে দিল্লির একটি ক্লাব ক্রিকেট টুর্নামেন্টে সুবোধ ৭৯ বলে করেন অপরাজিত ২০৫ রান। ১৭টি ছক্কার পাশাপাশি ১৭ টি চার মারেন সুবোধ। সুবোধের স্ট্রাইক রেট ছিল ২৫৯.৪৯।

উইন্ডিজ জাতীয় দলে রাকিম কর্নওয়ালের পরিচয় একজন স্পিনার হিসেবে। ৬ ফুট ৫ ইঞ্চি উচ্চতার ক্রিকেটারকে আলাদা করেই চেনা যায়। কখনো ব্যাট হাতে ব্যাটিং করার সুযোগ পান আবার কখনো পাননা। তাইতো নিজেকে ব্যাটার হিসেবে প্রমাণ করার সুযোগ থাকে কম। তবে ক্যারিবিয়ানদের ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেট লিগ সিপিএলে বারবাডোজ রয়্যালসের হয়ে ব্যাট হাতে ইনিংসের ওপেন করতে দেখা যায় বড়সহ দেহের অধিকারী এই ক্রিকেটারকে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading