‘দামাল’ দেখার দাওয়াত দিলেন মিম

‘দামাল’ দেখার দাওয়াত দিলেন মিম

উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৭ অক্টোবর ২০২২ । আপডেট ১২:০৫

বাংলা সিনেমার পালে হাওয়া দিয়েছে ‘পরাণ’। এতে অনবদ্য অভিনয় করে দর্শকের মন জয় করেছেন বিদ্যা সিনহা মিম। সেই রেশ থাকতেই এই তারকা হাজির হচ্ছেন তার নতুন সিনেমা ‘দামাল’ নিয়ে। ২৮ অক্টোবর প্রেক্ষাগৃহে আসছে ছবিটি। এবার সিনেমাটি দেখতে সবাইকে দাওয়াত দিলেন মিম।

আজ বৃহস্পতিবার ‘দামাল’ দেখার আমন্ত্রণ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিম লিখেছেন, “অনন্যা, রোমান এর ‘পরাণ’-এ বিয়ে হয় নাই তো কী! এবার হবে…। ২৮ অক্টোবর আপনাদের সবার দাওয়াত রইলো সিনেমা হলে।”

মুক্তিযুদ্ধ ও সেই সময়ের স্বাধীন বাংলা ফুটবল দল নিয়ে তৈরি হয়েছে সিনেমাটির গল্প। ফরিদুর রেজা সাগরের কাহিনিতে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই ছবির পরিচালক রায়হান রাফি। পরিচালকের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য করেছেন নাজিম উদ দোলা।

মিম ছাড়াও এতে অভিনয় করেছেন শরিফুল রাজ, সিয়াম, সাঈদ বাবু, রাশেদ মামুন অপু, শাহনাজ সুমী, লাক্স তারকা অথৈ, পূজা, বৃষ্টি প্রমুখ।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading