গত সপ্তাহে দর পতনের শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ । শনিবার, ০৮ অক্টোবর ২০২২ । আপডেট ১৬:০০
গত সপ্তাহে (০২-০৬ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে ১০১টির দর বেড়েছে, ৯৪টির দর কমেছে, ১৯২টির দর অপরিবর্তিত রয়েছে এবং ৯টির লেনদেন হয়নি। সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর কমেছে বিডি ওয়েল্ডিংয়ের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সপ্তাহের শুরুতে বিডি ওয়েল্ডিংয়ের উদ্বোধনী দর ছিল ২৯ টাকা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ২৪ টাকা ৩০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর কমেছে ৪ টাকা ৭০ পয়সা বা ১৬.২১ শতাংশ।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইনডেক্স এগ্রোর ১০.৬৭ শতাংশ, বিডি থাই ফুডের ১০.৪৮ শতাংশ, ফারইস্ট লাইফ ইন্সুরেন্সের ৯.৯৮ শতাংশ, শাহজিবাজার পাওয়ারের ৮.৫৩ শতাংশ, আজিজ পাইপসের ৬.৭৩ শতাংশ, আইপিডিসি ফাইন্যান্সের ৬.৬২ শতাংশ, দেশ জেনারেল ইন্সুরেন্সের ৬.৪০ শতাংশ, মীর আখতারের ৬.৩৯ শতাংশ এবং আইডিএলসি ফাইন্যান্সের ৬.২৯ শতাংশ দর কমেছে।
ইউডি/সুপ্ত

