বগুড়ায় ট্রেনের ধাক্কায় নারী নিহত

বগুড়ায় ট্রেনের ধাক্কায় নারী নিহত

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ১৬:৪৫

বগুড়ায় করতোয়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন লাভলী বেগম (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শহরের নারুলী নতুনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লাভলী বেগম ওই এলাকার খাজা নাজিমুদ্দিন সরকার বকুলের স্ত্রী।

বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাবলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, লাভলী বেগম প্রায় ৬-৭ বছর ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। মঙ্গলবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ি থেকে বের হয়ে যান তিনি। পরে বিভিন্ন দোকানের সামনে গিয়ে পান চেয়ে মাটিতে গড়াগড়ি করছিলেন লাভলী। একপর্যায়ে তিনি রেললাইনের ওপর উঠে পড়েন। এ সময় ঢাকা থেকে বুড়িমারীগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এসআই বাবলুর রহমান বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহের ময়নাতদন্ত করা হয়নি। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading