সব রোগীকে সমান গুরুত্ব দিতে হবে: বিএসএমএমইউ উপাচার্য

সব রোগীকে সমান গুরুত্ব দিতে হবে: বিএসএমএমইউ উপাচার্য

উত্তরদক্ষিণ । শনিবার, ০৮ অক্টোবর ২০২২ । আপডেট ১৭:১৫

সব রোগীকে সমান গুরুত্ব দিয়ে চিকিৎসা দিতে হবে বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। তিনি বলেছেন, মনে রাখতে হবে, জনগণের ট্যাক্সের টাকায় চিকিৎসক-নার্সরা পড়াশোনা করে বর্তমানে এ অবস্থানে এসেছেন। তাই রোগী যখন আপনাদের কাছে সেবা নিতে আসে তখন সবাইকে সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা দিতে হবে।

শনিবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ট্রান্সফিউশন মেডিসিনের ‘রক্ত পরিসঞ্চালন’ বিভাগে তিনি এসব কথা বলেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৫০ বছর আগে এই দিনে এই বিভাগের উদ্বোধন করেন। এ উপলক্ষে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানান বিএসএমএমইউ উপাচার্য।

রক্ত পরিসঞ্চালন বিভাগের উদ্বোধনের ৫০ বছর পূর্তি উপলক্ষে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে বিএসএমএমইউ উপাচার্য

ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আইপিজিএমআরে রক্ত পরিসঞ্চালন বিভাগ উদ্বোধনকালে বলেছিলেন, চিকিৎসকদের শুধু শার্ট প্যান্ট পরা রোগীদের সেবা দিলেই হবে না। লুঙ্গি পরা রোগীদেরও সেবা দিতে হবে। যার পোশাক নাই তাদেরও চিকিৎসা দিতে হবে। সেবা দেওয়ার সময় বঙ্গবন্ধুর এই কথা সবাইকে মনে রাখার আহ্বান জানান তিনি।

প্রসঙ্গত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে তৎকালীন আইপিজিএমআরে ১৯৭২ সালের ৮ অক্টোবর প্রথম রক্ত পরিসঞ্চালন বিভাগ উদ্বোধন করেন। এটিই স্বাধীন বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম কর্মসূচি।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading