করোনা: মৃত্যুশূন্য দিনে শনাক্তের হার ১৩.৬০%

করোনা: মৃত্যুশূন্য দিনে শনাক্তের হার ১৩.৬০%

উত্তরদক্ষিণ । শনিবার, ০৮ অক্টোবর ২০২২ । আপডেট ১৭:৪৫

দেশে গত একদিনে ২৯৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তাতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ২৯ হাজার ৩১৪ জনে।
এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। ফলে মোট মৃত্যু ২৯ হাজার ৩৮০ জনে অবস্থান করছে।

গত একদিনে ২ হাজার ১৮৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ১৯৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩.৬০ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

শনিবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৯০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬৯ হাজার ৩৪৪ জন।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading