মা হারালেন অভিনেত্রী ঈশিতা

মা হারালেন অভিনেত্রী ঈশিতা

উত্তরদক্ষিণ । সোমবার, ১০ অক্টোবর ২০২২ । আপডেট ১৩:১০

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও লেখিকা রুমানা রশীদ ঈশিতার মা জাহানার খান নদী আর নেই। সোমবার (১০ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে উত্তরার বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রুমানা রশীদ ঈশিতার মা হারানোর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম।

জানা গেছে, দীর্ঘ প্রায় ৩ বছর ধরে ঈশিতার মা মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েন। তার সুস্থতার জন্য চেষ্টার কমতি ছিল না। তবে শেষ রক্ষা আর হলো না। সাভারে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

ঈশিতার মাতৃবিয়োগের খবরে বিনোদন অঙ্গনে নেমেছে শোকের ছায়া। অভিনয়শিল্পী, প্রযোজক, নির্মাতাসহ বিনোদন অঙ্গনের সঙ্গে যুক্ত অনেকেই সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ঈশিতার মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করছেন।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading