স্বেচ্ছাসেবক লীগ নেতা শুভ্র হত্যা মামলা: ৭ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

স্বেচ্ছাসেবক লীগ নেতা শুভ্র হত্যা মামলা: ৭ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

উত্তরদক্ষিণ । সোমবার, ১০ অক্টোবর ২০২২ । আপডেট ১২:০০

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান মাসুদুর রহমান শুভ্রকে হত্যার অভিযোগে করা মামলায় সাতজনের জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১০ অক্টোবর) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক মনির কামাল এ রায় ঘোষণা করেন। এছাড়া এ মামলার ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মইলাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান রিয়াদ উজ্জামান রিয়াদ, গৌরীপুর পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আহমেদ রেজা, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোজাম্মেল হক, খাইরুল ইসলাম, মাঈন উদ্দিন, রুহুল আমিন ও শরীফুল ইসলাম নাঈম।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মাসুদ পারভেজ কার্জন, ছাত্রদলকর্মী শরীয়তউল্লাহ ওরফে সুমন ও যুবদলকর্মী রাসেল মিয়া। এর আগে গত ৬ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক মনির কামাল রায় ঘোষণার জন্য আজকের দিন নির্ধারণ করেন।

জানা যায়, ২০২০ সালের ১৭ অক্টোবর গৌরীপুর মধ্যবাজার পান মহালে রাত ১০টার দিকে শুভ্রকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরে নিহতের ছোটভাই আবিদুর রহমান প্রান্ত বাদী হয়ে গৌরীপুর থানায় হত্যা মামলা করেন।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading