লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ । সোমবার, ১০ অক্টোবর ২০২২ । আপডেট ১৭:১৫
সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার (১০ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ফার্মা। এদিন কোম্পানিটির ১৫০ কোটি ৩২ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১১৫ কোটি ৪৫ লাখ ৭৮ হাজার টাকার। সোনালী পেপার ৮১ কোটি ৬৮ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে আইপিডিসি ফাইন্যান্স, ইস্টার্ন হাউজিং, বিবিএস, শাইনপুকুর সিরামিকস, ওরিয়ন ইনফিউশন এবং ইন্ট্রাকো সিএনজি।
ইউডি/সুপ্ত

