লোডশেডিং সমস্যা সমাধানে চেষ্টা চলছে: সালমান এফ রহমান

লোডশেডিং সমস্যা সমাধানে চেষ্টা চলছে: সালমান এফ রহমান

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২ । আপডেট ১৮:২৫

দেশে বিদ্যুতের চলমান লোডশেডিং সমস্যার সমাধানে সরকার চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন, আপনারা সবাই জানেন, পুরো বিশ্বেই এখন একটা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। আমাদের দেশের যেটা বড় সংকট সেটা হচ্ছে গ্যাস সংকট। লোডশেডিং সমস্যা সমাধানের জন্য সরকার অবশ্যই চেষ্টা করছে।
মঙ্গলবার (১১ অক্টোবর) দ্যা ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) আয়োজিত ‘বন্ড মার্কেট: দীর্ঘমেয়াদী অর্থায়নের চূড়ান্ত সমাধান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালমান এফ রহমান বলেন, ‘আমরা কিন্তু ৩০ টাকায় গ্যাস কিনে সাবসিটি দিয়ে ১৬ টাকায় দিচ্ছি। যেই জিনিসটা আমরা আগে ৩০-৩৫ টাকায় কিনতাম সেই গ্যাসের দাম এখন ৭০-৭৫ টাকা হয়েছে। এখন ৭৫ টাকায় গ্যাস কিনে ১৬ টাকায় দেওয়া তো সম্ভব না।’

সংসদ সদস্য বলেন, ‘তারপরেও আমরা সবার সাথে বসছি। ব্যবসায়ীদের বলেছি আপনারা একটু হিসাব করেন কত পে করলে আপনাদের পর্তা হয় এবং সরকার কতটুকু সাবসিটি দিতে পারে। এ বিষয়ে আলোচনা করে যদি একটা সমাধানের আসা যায় তাহলে আমরা কিন্তু গ্যাস সাপ্লাই বাড়াতে পারি। স্পর্ট মাকের্টে আমরা কিন্তু এলএনজি কিনতে পারছি। কিন্তু দামটা অনেক বেশি।’
সালমান এফ রহমান বলেন, ‘সারা বিশ্বই আজ সংকটে। ভারতের মতো এত বড় দেশেও রিজার্ভের ওপর সাংঘাতিক চাপ পড়েছে। আজকে আন্তর্জাতিক সমস্যার কারণে আমরাও সেই সমস্যার মধ্যে পড়েছি।’

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা বলেন, ‘তবে অনেকগুলো সমস্যা আছে সেগুলো আমাদের নিয়ন্ত্রণের মধ্যে আছে। আমাদের লজিস্টিকসের সমস্যা আছে। আমাদের কাস্টমস ক্লিয়ারিংসের সমস্যা আছে। ভ্যাটের সমস্যা আছে, ট্যাক্সের সমস্যা আছে। এই ধরনের আমরা অনেক সমস্যায় পড়ি। অনেক ব্যবসায়ী আমাকে এই ধরনের অভিযোগ করেন। অন্তত ওই জিনিসগুলো যদি আমরা ইজি করতে পারি, যেসব জিনিগুলো আমাদের নিয়ন্ত্রণে আছে সেগুলোর সমস্যা সলভ করা প্রয়োজন। এটা আমি উদ্যোগ নিচ্ছি এবং এ বিষয়ে আমি প্রধানমন্ত্রীর সাথেও কথা বলবো।’

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading