সূচকের উত্থান, ২ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন

সূচকের উত্থান, ২ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । বুধবার, ১২ অক্টোবর ২০২২ । আপডেট ১৪:৫০

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (১২ অক্টোবর) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়। তবে ডিএসইতে এদিন টাকার অংকে লেনদেন কমেছে। এদিন ডিএসইতে লেনদেন হাজার কোটি টাকার নিচে অবস্থান করছে। যা গত ২ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইতে ৯৯৪ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত ২ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন ডিএসইতে। এর আগে গত ১৪ আগস্ট ডিএসইতে ৬৪৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল। আগের দিনের তুলনায় বুধবার ডিএসইতে ১৬ কোটি ২৩ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল মঙ্গলবার ডিএসইতে ১ হাজার ১০ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৫০০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪২৮ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩১৬ পয়েন্টে।

বুধবার ডিএসইতে ৩৬৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৭টির, কমেছে ৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯৭টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়। বুধবার সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১১৭ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ১২ কোটি ৭২ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading