আমরা অনেক বেশি পিছিয়ে নেই: সাকিব

আমরা অনেক বেশি পিছিয়ে নেই: সাকিব

উত্তরদক্ষিণ । বুধবার, ১২ অক্টোবর ২০২২ । আপডেট ১৫:০০

জয় না পেলেও নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলের ব্যাটিং-বোলিং শক্তিটা ঠিকই দেখে নিয়েছে টাইগার টিম ম্যানেজমেন্ট। টানা হারের বৃত্তে থাকলেও বাংলাদেশ দল আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খুব একটা পিছিয়ে নেই বলে দাবি করেছেন অধিনায়ক সাকিব আল হাসান।

বুধবার (১২ অক্টোবর) নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচে ৪৮ রানে হারের পর কথা বলেছেন সাকিব। এই সিরিজে দলের কম্বিনেশন খোঁজা হয়েছে বলে জানান তিনি। ম্যাচ শেষে সাকিব বলেন, আমরা অনেক বেশি পিছিয়ে নেই। কিছু জায়গায় আমাদের আরও উন্নতি করতে হবে। বিশ্বকাপে আমাদের দল কেমন হবে সেটা আমরা জানি। আমরা এই সিরিজে সেরা কম্বিনেশন খোঁজার চেষ্টা করেছি। কালকের ম্যাচে আমরা জিততে চেষ্টা করব। এ কারণে ম্যাচটি গুরুত্বপূর্ণ।

সাকিব আরও বলেন, আপনি যখন রান করবেন তখন আমরা ভালো লাগবে। এই উইকেটে আমরা আগের চাইতে ভালো খেলেছি। এটা অন্যগুলো থেকে আলাদা। নিউজিল্যান্ড ভালো সংগ্রহ গড়েছে এবং ম্যাচটিতে আমরা সবসময়ই পিছিয়ে ছিলাম। প্রতি ওভারে ১৫-২০ রান করে নিতে পারলে ভালো হতো। উইকেট হারিয়ে আমরা বিপদে পড়ে গেছি। আপনি যদি আমাদের শেষ তিনটি ম্যাচ দেখেন, তাহলে দেখবেন আমরা টানা উইকেট হারিয়েছে। এ কারণে আমরা মোমেন্টামও পাইনি।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading