শিশুরা খেলতে খেলতে শিখবে: শিক্ষামন্ত্রী

শিশুরা খেলতে খেলতে শিখবে: শিক্ষামন্ত্রী

উত্তরদক্ষিণ । বুধবার, ১২ অক্টোবর ২০২২ । আপডেট ১৬:০০

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় রোবোটিক্স এবং আইওটি (ইন্টারনেট অব থিংকস) এর ওপরে শিশুরা শিখবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার (১২ অক্টোবর) দুপুরে সচিবালয় নিজ দপ্তরে শিক্ষাবিটের সাংবাদিকদের সংগঠন ‘অ্যাডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)’ প্রকাশিত বার্ষিক ম্যাগাজিনের মোড়ক উন্মোচনকালে তিনি এ কথা বলেন।

‘অ্যাডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)’ প্রকাশিত বার্ষিক ম্যাগাজিনের মোড়ক উন্মোচনকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

দীপু মনি বলেন, আমাদের তৃতীয় শ্রেণীর শিশুদের থেকে কোডিংয়ের বই শুরু হয়ে গেছে। শিশুরা খেলতে খেলতে শিখবে। তিনি বলেন, রোবোটিক্সের ওপরে, আইওটির ওপরে বাচ্চারা শিখবে। সেটা আসলেই কতো ভালো কাজ করবে, আমি আমার এলাকার তিনটি প্রতিষ্ঠান দিয়ে একটা পাইলটিং শুরু করেছি। সেটা শেষ হোক, তারপর দেখে বুঝে পরিকল্পনা নেবো।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল এমপিওভুক্তির রিভিউয়ের ফলাফলও দ্রুত প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। ইরাব সভাপতি মীর মোহাম্মদ জসিম, সাধারণ সম্পাদক ফারুক হোসাইনসহ এ সময় সংগঠনের নেতারা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading