হিজাববিরোধী বিক্ষোভ: ইরানে এক মাসে নিহত ১০৮

হিজাববিরোধী বিক্ষোভ: ইরানে এক মাসে নিহত ১০৮

উত্তরদক্ষিণ । বুধবার, ১২ অক্টোবর ২০২২ । আপডেট ১৭:১০

গত প্রায় এক মাস ধরে ইরানে চলছে হিজাববিরোধী বিক্ষোভ। এই বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘাতের জেরে ইরানজুড়ে অন্তত ১০৮ জন নিহত হয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা।

নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটসের (আইএইচআর) বিবৃতির বরাত দিয়ে বুধবার (১২অক্টোবর) ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিক্ষোভ কঠোরভাবে দমন করতে আন্দোলনকারীদের হত্যা ও গ্রেপ্তারের পাশাপাশি গত কিছুদিন ধরে স্কুলগামী কিশোর-কিশোরীদেরও আটক করছে নিরাপত্তা বাহিনী।

ঠিকমতো হিজাব না পরা ও গায়ে বোরকা না থাকায় গত ৯ সেপ্টেম্বর রাজধানী তেহরানে নৈতিকতা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন ২২ বছরের তরুণী মাশা আমিনি। তারপর পুলিশি হেফাজতে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে গুরুতর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয় তাকে। হাসপাতালে ভর্তি হওয়ার চার দিনের মাথায় মৃত্যু হয় মাশা আমিনির।

মাশা’র পরিবারের সদস্যদের অভিযোগ— নৈতিকতা পুলিশের হেফাজতে নির্যাতনের কারণেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। পাশাপাশি তার মৃত্যুর জন্য নৈতিকতা পুলিশ সদস্যদের দায়ী করেন পরিবারের সদস্যরা। তবে মাশার মৃত্যু সম্পর্কে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, হেফাজতে জিজ্ঞাসাবাদের সময় হৃদরোগে আক্রান্ত হওয়াই মাশার মৃত্যুর কারণ।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading