সালাহর হ্যাটট্রিকে লিভারপুল শেষ ষোলোতে

সালাহর হ্যাটট্রিকে লিভারপুল শেষ ষোলোতে

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২ । আপডেট ০৯:১০

মোহাম্মদ সালাহ যখন বেঞ্চ থেকে উঠে এলেন, ততক্ষণে ৩-১ গোলে এগিয়ে থাকা লিভারপুলের জয় একপ্রকার নিশ্চিত। তারপরও মিশরীয় ফরোয়ার্ডের ক্ষুধা ছিল, আরও বড় জয়ের। তাতে গড়লেন ইতিহাস।

সালাহ চ্যাম্পিয়নস লিগ ইতিহাসের দ্রুততম হ্যাটট্রিক করে রেঞ্জার্সের বিপক্ষে লিভারপুলকে এনে দিলেন ৭-১ গোলের জয়। বুধবার স্কটিশ দলকে ইউরোপ সেরার মঞ্চ থেকে সরিয়ে দিলো সাবেক চ্যাম্পিয়নরা। একই সঙ্গে নিশ্চিত করলো শেষ ষোলো।

চার ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট লিভারপুলের। অন্য ম্যাচে নাপোলি আয়াক্সকে ৪-২ গোলে হারিয়ে শতভাগ সাফল্য নিয়ে ‘এ’ গ্রুপ থেকে নকআউট নিশ্চিত করেছে।

বেশ বদলে যাওয়া লিভারপুল গ্লাসগোয় শুরুতে ধুঁকছিল। লিড কিন্তু নিয়েছিল রেঞ্জার্সই। ১৭ মিনিটে বক্সের প্রান্ত থেকে স্কট আরফিল্ড করেন গোলটি। স্বাগতিকরা মাত্র আট মিনিট এগিয়ে ছিল। কর্নার থেকে উড়ে আসা বল কাছের পোস্ট থেকে হেড করে জালে জড়ান দারুণ ফর্মে থাকা রবার্তো ফিরমিনো।

দ্বিতীয়ার্ধে নিজেদের আরও ভালোভাবে খুঁজে পায় লিভারপুল। বিরতির পর দশ মিনিটের মধ্যে জো গোমেজের নিচু ক্রসকে গোল বানান ফিরমিনো।

রেঞ্জার্স গোলের জন্য মরিয়া ছিল। তবে ডারউইন নুনেজ তাদেরকে ফেরার কোনও সুযোগ দেননি। মাঠ থেকে উঠে যাওয়ার আগে ৬৬ মিনিটে তিনি লিভারপুলের তৃতীয় গোল করেন।

দুই মিনিট পর নুনেজের বদলি নামেন সালাহ। ৭৫ মিনিটে আড়াআড়ি শটে নিজের প্রথম গোল করেন তিনি। ৮০ মিনিটে চমৎকার ফিনিশে নিজের দ্বিতীয় গোলের দেখা পান। পরের মিনিটে ডানপ্রান্ত থেকে এগিয়ে এসে বাঁ পায়ের বাঁকানো শটে মাত্র ৬ মিনিট ১২ সেকেন্ডের মধ্যে হ্যাটট্রিক করেন সালাহ। হার্ভি এলিয়ট লিভারপুলের সপ্তম গোল করেন।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading