রেনেটার পর্ষদ সভার তারিখ ঘোষণা
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২ । আপডেট ২৩:০০
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রেনেটা লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২২ অক্টোবর, দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সভায় কোম্পানিটির ৩০ জুন ,২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
২০২১ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৫৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
ইউডি/সুস্মিত

