নিলামে তোলা হচ্ছে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ খ্যাত বলটি

নিলামে তোলা হচ্ছে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ খ্যাত বলটি

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২ । আপডেট ১০:৩৫

১৯৮৬ বিশ্বকাপে এক অদ্ভুত ঘটনার জন্ম দেন ফুটবল ঈশ্বর খ্যাত ডিয়েগো ম্যারাডোনা। ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচে হাত দিয়ে গোল করে আলোচনায় আসেন এই আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার।

১৯৮৬ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে হাত দিয়ে গোল করে আলোচনায় আসেন ম্যারাডোনা। তবে ম্যাচের পর এই আর্জেন্টাইন নিজেই ফাঁস করেন সেই তথ্য। বলেন, ‘ওটা ছিল হ্যান্ডস অব গড’। এ গোলের চার মিনিট পরেই তিনি করেছিলেন ‘গোল অব দ্য সেঞ্চুরি’।

এবার সেই ‘হ্যান্ড অব গড’ খ্যাত বলটিকে তোলা হচ্ছে নিলামে। বলটির মালিক এখন তিউনিসিয়ার রেফারি আলি বিন নাসের, যিনি সেই বিতর্কিত ম্যাচটি পরিচালনা করেছিলেন। নিলামে তোলা প্রসঙ্গে নাসের বলেন, ‘ এই বলটি আন্তর্জাতিক ফুটবল ইতিহাসের অংশ – এখন এটিকে বিশ্বের সকলের সাথে ভাগ করে নেওয়ার সঠিক সময় বলে মনে হচ্ছে’।

ধারণা করা হচ্ছে কমপক্ষে ২.৫ মিলিয়ন পাউন্ডে বিক্রি হবে বলটি। ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে নিলাম। ২৮ অক্টোবর থেকে অনলাইনে আবেদন করতে পারবেন সাধারণ মানুষ।

এই দিকে বছরের শুরুতে সেই ম্যাচে ম্যারাডোনার পরা জার্সিটি ৭.১৪ মিলিয়ন পাউন্ডে বিক্রি হয়।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading