পুলিশ বক্সে অটোরিকশাচালকদের হামলা

পুলিশ বক্সে অটোরিকশাচালকদের হামলা

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২ । আপডেট ১৬:৫০

আদালতের নির্দেশনা অনুযায়ী অটোরিকশা সড়কে নিষিদ্ধ। সে জন্য নিয়মিত অভিযানে দুটি অটোরিকশা জব্দ করা হয়। আর এর সূত্র ধরেই কতিপয় অটোরিকশাচালক একত্রিত হয়ে রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকার পাঁচটি ট্রাফিক পুলিশ বক্সে হামলা চালিয়েছে। এতে মিজানুর রহমান নামে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। হামলার ঘটনায় পল্লবী থানায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মিরপুর ট্রাফিক ডিভিশনের পল্লবী জোনের সহকারী কমিশনার ইলিয়াস হোসেন।

ট্রাফিক ও থানা-পুলিশের বরাতে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে এ হামলার ঘটনা ঘটে। মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় হামলায় আহত হওয়া কনস্টেবলের নাম মিজানুর রহমান। সকালে পল্লবীর কালশী এলাকার মূল সড়ক থেকে দুটি অটোরিকশা জব্দ করা হয়। এ ঘটনার পর অটোরিকশাচালকেরা সংঘবদ্ধ হয়ে মিরপুর ১২, কালশী মোড়, সাগুফতা মোড়, মিরপুর ১০, মিরপুর ১০ নম্বর গোলচত্বর ট্রাফিক পুলিশ বক্সে প্রায় একই সময়ে হামলা চালায়। এ সময় তাঁরা ভ্যান ও রিকশায় ইটপাটকেল নিয়ে আসে।

এ বিষয়ে ডিএমপি পল্লবী জোনের সহকারী কমিশনার (অপরাধ) গণমাধ্যমকে বলেন, হামলার ঘটনা সত্য। আমরা অভিযোগ পেয়েছি। হামলার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে। মামলা হলে তাঁদের গ্রেপ্তার করা হবে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading