গাজীপুরে বাসচাপায় ভ্যানের ৪ আরোহী নিহত
উত্তরদক্ষিণ । শনিবার, ১৫ অক্টোবর ২০২২ । আপডেট ১১:১৫
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের তেলিপাড়া এলাকায় বাসচাপায় ভ্যানগাড়িতে থাকা চার আরোহী নিহত হয়েছেন।
শনিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতদের লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ হাসপাতালে পাঠানো হয়েছে।
গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি-ট্রাফিক) মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আলমগীর হোসেন জানান, আজ সকালে তেলিপাড়া এলাকার মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল মাছের একটি ভ্যানগাড়ি। এসময় ময়মনসিংহগামী বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে চাপা দেয়। এতে ভ্যানগাড়িতে থাকা চারজন ঘটনাস্থলেই নিহত হন।
তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে নিহতরা সবাই মাছ ব্যবসায়ী ছিলেন। এ ঘটনায় ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
ইউডি/সুস্মিত

