হ্যারি পটার খ্যাত অভিনেতা রবি কোলট্রেন আর নেই
উত্তরদক্ষিণ । শনিবার, ১৫ অক্টোবর ২০২২ । আপডেট ১১:৩০
জনপ্রিয় মুভি সিরিজ হ্যারি পটার চলচ্চিত্রে হ্যাগ্রিড চরিত্রে অভিনয় করা অভিনেতা রবি কোলট্রেন আর নেই।
বিবিসি’র এক প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার (১৪ অক্টোবর) স্কটল্যান্ডের ফলকির্কের কাছের একটি হাসপাতালে তিনি মারা যান। রবি কোলট্রেনের বয়স হয়েছিলো ৭২ বছর। গত কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন তিনি।
রবি কোলট্রেনের মুখপাত্র বেলিন্ডা রাইট বলেন, তিনি একজন দুর্দান্ত অভিনেতা ছিলেন। ৪০ বছর আমরা একসঙ্গে অনেক কাজ করেছি। তিনি প্রতিভাবান অভিনেতা এবং একজন চমৎকার ক্লায়েন্ট ছিলেন। আমি তাকে সবসময় মনে রাখব।
রবি কোলট্রেন আইটিভি গোয়েন্দা নাটক ক্র্যাকার, জেমস বন্ড চলচ্চিত্র গোল্ডনি ও দ্য ওয়ার্ল্ড ইজ নট এনাফ-এও অভিনয় করেন।
ইউডি/সুস্মিত

