ডেঙ্গুর সচেতনতামূলক অভিযান চালাচ্ছে ডিএনসিসি
উত্তরদক্ষিণ । শনিবার, ১৫ অক্টোবর ২০২২ । আপডেট ১২:০০
ডেঙ্গুতে প্রতিনিয়তই অসুস্থ হচ্ছে মানুষ। রাজধানীতে এর প্রকোপ কমিয়ে রাখতে মিরপুরে ডেঙ্গু বিরোধী সচেতনতামূলক অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে. জেনা. মো. জোবায়দুর রহমান।
শনিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় মিরপুর পীরেরবাগের ৬০ ফুট সড়ক এলাকায় এ অভিযান শুরু হয়। অভিযান শেষে গণমাধ্যমকে বিস্তারিত তথ্য জানাবে।
ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জোবায়দুর রহমান বলেছেন, পীরেরবাগের ৬০ ফুট সড়কের ডিএনসিসি ১৩ নম্বর ওয়ার্ডে চালানো হচ্ছে ডেঙ্গু বিরোধী বিশেষ সচেতনতামূলক অভিযান।
তিনি আরও বলেন, আমাদের সবাইকে ডেঙ্গুর বিষয়ে সচেতন হতে হবে। মেয়র আতিকুল ইসলামের নির্দেশে আমরা এডিস মশার লার্ভার বিষয়ে মানুষকে সচেতন করছি।
ইউডি/সুস্মিত

