গ্রিড বিপর্যয়: ‌ ‘দোষীদের চাকরিচ্যুত করা হবে দু-একদিনের মধ্যেই’

গ্রিড বিপর্যয়: ‌ ‘দোষীদের চাকরিচ্যুত করা হবে দু-একদিনের মধ্যেই’

উত্তরদক্ষিণ । শনিবার, ১৫ অক্টোবর ২০২২ । আপডেট ১৮:২৫

বিদ্যুতের জাতীয় গ্রিড বিপর্যয়ের পেছনে ব্যবস্থাপনার ব্যর্থতা দায়ী বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। শনিবার (১৫ অক্টোবর) প্রতিমন্ত্রী একথা বলেন। এ ব্যাপারে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, তাদের দু-একদিনের মধ্যে চাকরিচ্যুত করা হবে।

নসরুল হামিদ আরও বলেন, তদন্ত প্রতিবেদন এখনো লিখিতভাবে পাইনি। জানা গেছে, গ্রিড বিপর্যয়ের পেছনে মানুষের গাফিলতি একটি কারণ হিসেবে এসেছে। বিদ্যুৎ বিভাগকে নামগুলো জানাতে বলেছি। পেলে রবিবার (১৬ অক্টোবর) বা সোমবারের (১৭ অক্টোবর) মধ্যে সকলকে চাকরিচ্যুত করবো এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেব।

তিনি জানান, পিডিবি, ডিপিডিসি, ডেসকো এবং জাতীয় লোড ডেসপাস সেন্টারের সমন্বয়ের অভাবে জাতীয় গ্রিডে বিপর্যয় ঘটেছে। প্রসঙ্গত, গত ৪ অক্টোবর দুপুর ২টার পর হঠাৎ জাতীয় গ্রিডে বিপর্যয় দেখা দেয়। দেশের চার জেলার একটা বড় অংশ ব্ল্যাকআউট হয়ে যায়। রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ ও এর আশেপাশের এলাকাগুলো ৬ থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎহীন হয়ে পড়ে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading