গভীর মহাকাশে সবচেয়ে উজ্জ্বল আলোর ঝলকানি

গভীর মহাকাশে সবচেয়ে উজ্জ্বল আলোর ঝলকানি

উত্তরদক্ষিণ । রবিবার, ১৬ অক্টোবর ২০২২ । আপডেট ১০:০০

জ্যোতির্বিজ্ঞানীরা পৃথিবী থেকে ২৪০ কোটি আলোকবর্ষ দূরে একটি আলোর উজ্জ্বলতম ঝলকানি পর্যবেক্ষণ করেছেন এবং সম্ভবত একটি ব্লাক হোল গঠনের ফলে উদ্ভূত হয়েছিল।এটি গামা-রশ্মির বিস্ফোরণ এবং ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশনের সবচেয়ে ভয়ঙ্কর রূপ। প্রথম ৯ অক্টোবর এটি একটি ঘূর্ণমান টেলিস্কোপে শনাক্ত করা হয়েছিল এবং সেখানে মহাকাশে এর আফটারগ্লো বা রক্তিম আলোর বিচ্ছুরণ এখনও সারা বিশ্বের বিজ্ঞানীরা দেখছেন।

জ্যোতির্পদার্থবিজ্ঞানী ব্রেন্ডন ও’কনর এএফপি’কে বলেছেন, যে গামা-রশ্মি বিস্ফোরণ যা কয়েক’শ সেকেন্ড স্থায়ী হয়, যেমনটি গত ৯ অক্টোবর রবিবার টেলিস্কোপে ধরা পড়েছিল। ধারণা করা হচ্ছে সেখানে আমাদের সূর্যের চেয়ে ৩০ গুণেরও বেশি বড় একটি নক্ষত্রের মৃত্যু ঘটছে। তারাটিতে একটি সুপারনোভা বিস্ফোরণ ঘটে এবং একটি ব্লাক হোলে ভেঙে পড়ে। তারপর ব্লাক হোল ঘিরে চারপাশে একটি ডিস্ক তৈরি করে ভিতরে পতিত হতে থাকে এবং একটি শক্তির জেট বেরিয়ে যায়, যা আলোর গতির ৯৯.৯৯ শতাংশ বেগে ছড়িয়ে পড়ে।

ফ্ল্যাশটিতে ফোটন রেকর্ড ১৮ টেরাইলেক্ট্রনভোল্ট শক্তি বহন করেছে, এই সংখ্যাটি হবে ১৮ এর পরে ১২টি শূন্য এবং এটি পৃথিবীর আয়নোস্ফিয়ারে দীর্ঘ তরঙ্গ রেডিও যোগাযোগকে প্রভাবিত করেছে। ও’কনর বলেন, ‘আমাদের কাছে পৌঁছানো ফোটনের পরিমাণ এবং শক্তি সত্যিই রেকর্ড ভঙ্গ করছে।’
তিনি বলেন, এই উজ্জ্বলতার কাছাকাছি কিছু একটা আছে। সত্যিই একটি শতাব্দীর একটি বড় ঘটনা।

গামা-রশ্মি গবেষণা প্রথম ১৯৬০-এর দশকে শুরু হয়েছিল, যখন মার্কিন উপগ্রহগুলি সোভিয়েত ইউনিয়নের মহাকাশে বোমা বিস্ফোরণ ঘটাচ্ছে কিনা তা শনাক্ত করার জন্য। এগুলোর ডিজাইন করেছিল। শেষ পর্যন্ত দেখা গেল এই ধরনের বিস্ফোরণগুলি আমাদের গ্যালাক্সি মিল্কিওয়ের বাইরে থেকে উদ্ভূত হয়েছে।

ও’কনর বলেন, ‘সাধারণভাবে গামা-রশ্মি বিস্ফোরণে একই পরিমাণ শক্তি নির্গত হয় যা আমাদের সূযর্কে কয়েক সেকেন্ডের ব্যবধানে তার সমগ্র জীবনকালের সমান শক্তি উৎপন্ন করে এবং এই ঘটনাটি সবচেয়ে উজ্জ্বল গামা রশ্মির বিস্ফোরণ।’

গত রবিবার টেলিস্কোপে ধরা পড়া এই গামা-রশ্মি বিস্ফোরণ ‘জিআরবি ২২১০০৯এ’ নামে পরিচিত, ইস্টার্ন টাইম রবিবার সকালে নাসার ফার্মি গামা-রে স্পেস টেলিস্কোপ, নীল গেহরেলস সুইফ্ট অবজারভেটরি এবং উয়িন্ড স্পেসক্রাফটসহ বিভিন্ন টেলিস্কোপে প্রথম দেখা যায়।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading