আন্দোলন করে সরকার হটানোর কথা বিএনপির মুখে মানায় না: ওবায়দুল কাদের

আন্দোলন করে সরকার হটানোর কথা বিএনপির মুখে মানায় না: ওবায়দুল কাদের

উত্তরদক্ষিণ । রবিবার, ১৬ অক্টোবর ২০২২ । আপডেট ১৪:৪৫

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এত বছরে বিএনপি খালেদা জিয়ার জন্য চোখে পড়ার মতো কোনও আন্দোলন করতে পারেনি। তাই তাদের মুখে আন্দোলন করে সরকার হটানোর কথা মানায় না। রবিবার (১৬ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন।

ওবায়দুল কাদের আরও বলেন, আন্দোলনের করতে গিয়ে তারা সহিংস হয়ে উঠবে কিনা তা নিয়ে ভয়ে আছে সরকার। দেশের মানুষকে জানমালের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করার জন্য সরকার চেষ্টা করবে। সরকারের কথা হলো, শান্তিপূর্ণ কর্মসূচি করতে হবে।

আওয়ামী লীগের এই নেতা বলেন, নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের ওপর আগেও হস্তক্ষেপ করা হয়নি, এবারও করা হবে না। নির্বাচন কমিশনের অধীনে দেশে আগামী নির্বাচন হবে। তত্ত্বাবধায়ক সরকার আইনগতভাবে বাতিল হয়ে গেছে। সেটার ভুত এখনও নামাতে পারছে না বিএনপি। উচ্চ আদালত থেকে যা বাদ হয়েছে তা আর আসবে না।

তিনি বলেন, ইভিএম এর বিপরীতে কথা বলা বিএনপির রাজনৈতিক উদ্দেশ্য। ইভিএম এ স্বচ্ছ ভোট হবে এ জন্য সরকার চায় শতভাগ ইভিএম হোক। বিএনপি কোন যুক্তিতে এর বিরোধিতা করছে?

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading