দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ । সোমবার, ১৭ অক্টোবর ২০২২ । আপডেট ১৫:০০
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৭ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৬২ প্রতিষ্ঠানের মধ্যে ২৭টির দর বেড়েছে, ১৫৩টির দর কমেছে, ১৮২টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে মনোস্পুল পেপারের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস গতকাল রবিবার মনোস্পুল পেপারের ক্লোজিং দর ছিল ৩৯২ টাকা ৩০। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৪২৬ টাকা ২০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩৩ টাকা ৯০ পয়সা বা ৮.৬৪ শতাংশ বেড়েছে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ফাইন ফুডসের ৮.০৪ শতাংশ,রহিমা ফুডের ৭.৫৩ শতাংশ, ইস্টার্ন ক্যাবলসের ৭.০৩ শতাংশ, ইস্টার্ন লুব্রিক্যান্টসের ৫.৮০ শতাংশ,কেডিএস এক্সেসরিজের ৫.৭৫ শতাংশ,আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৩.৮১ শতাংশ,বিডি থাই ফুডের ৩.৩৪ শতাংশ, সিভিও পেট্রোকেমিক্যালের ২.৮৭ শতাংশ এবং দেশ গার্মেন্টসের ২.৪১ শতাংশ দর বেড়েছে।
ইউডি/সুপ্ত

