কিয়েভে আবারও রাশিয়ার ড্রোন হামলা

কিয়েভে আবারও রাশিয়ার ড্রোন হামলা

উত্তরদক্ষিণ। সোমবার, ১৭ অক্টোবর ২০২২। আপডেট ১৬:২৫

ইউক্রেনের রাজধানী কিয়েভ কমপক্ষে পাঁচটি বিস্ফোরণে কেঁপে উঠেছে। সোমবার (১৭ অক্টোবর) সকালে এই ড্রোন হামলার ঘটনা ঘটে। রাজধানীর অধিবাসীরা এই সমস্ত ড্রোনের বিষয়ে সম্প্রতি বেশ অভ্যস্ত হয়ে পড়েছে। হামলার পরপরই কিয়েভের অ্যান্টি এয়ারক্রাফ্ট ব্যাটারিগুলো সচল হয়ে ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিওতে একটি ড্রোন ভূপাতিতত করার খবর পাওয়া গেছে।

স্থানীয় সময় ভোর সাড়ে ৬টার দিকে এই হামলা চালানো হয়। হামলায় কমপক্ষে পাঁচটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। শহরের প্রাণকেন্দ্র থেকেও শোনা যায় বিস্ফোরণের শব্দ। এ সময় সাইরেনের শব্দ বেজে ওঠে এবং আবাসিক ও অনাবাসিক ভবনে হামলা চালানো হয়। কিয়েভের প্রধান রেল স্টেশনের কাছেও শোনা যায় বিস্ফোরণের শব্দ।

ইউক্রেনের প্রেসিডেন্টের একজন উপদেষ্টা আন্দ্রি ইয়েরমাক এই হামলাকে রাশিয়ানদের বেপরোয়া মনোভাব হিসেবে উল্লেখ করে জানিয়েছেন, রাশিয়া এই হামলায় ‘কামিকাজে ড্রোন’ ব্যবহার করেছে।

মেয়র ভিতালি ক্লিটসকো জানিয়েছেন, হামলায় শেভচেনকিভস্কি এলাকার আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এক সপ্তাহ আগে ব্যস্ত সময়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয় রাজধানী কিয়েভ। ওই হামলায় ১৯ জন নিহত হয়।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading