শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াইয়ের হুমকি ইরানের সেনাবাহিনীর

শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াইয়ের হুমকি ইরানের সেনাবাহিনীর

উত্তরদক্ষিণ। রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, আপডেট ১৮:৩৫

দেশের স্বাধীনতা, ভৌগোলিক অখণ্ডতা এবং স্থল, আকাশ ও সমুদ্রসীমার নিরাপত্তা অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন ইরানের সেনাবাহিনীর প্রধান আমির হাতামি। তিনি বলেছেন, শত্রুর মোকাবিলায় ইরানের সামরিক বাহিনীর সদস্যরা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করবেন।

রবিবার কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ইরানের স্বাধীনতা, ভৌগোলিক অখণ্ডতা এবং নিরাপত্তা রক্ষার অঙ্গীকার করেছেন দেশটির সেনাপ্রধান আমির হাতামি।

তিনি বলেছেন, সশস্ত্র বাহিনীর অন্যান্য শাখার পাশাপাশি সেনাবাহিনীও সামরিক সক্ষমতা বৃদ্ধির সাথে সাথে শত্রুদের দৃঢ়ভাবে মোকাবিলা করতে সর্বদা প্রস্তুত রয়েছে।

হাতামি বলেন, ইরানি বাহিনী আত্মত্যাগ ও ‘জিহাদি’ চেতনায় উদ্বুদ্ধ এবং তারা তাদের দায়িত্ব পালনের অবিচল অঙ্গীকার ব্যক্ত করেছে।

ইরানের এই সেনাপ্রধান বলেন, আমাদের বাহিনী শত্রুর মোকাবিলায় এবং আত্মত্যাগের জন্য ট্রিগারে আঙুল রেখে প্রস্তুত রয়েছে; তারা শেষ নিঃশ্বাস পর্যন্ত শত্রুর মোকাবিলা করবে।

সূত্র: আল জাজিরা

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading