একদিনে করোনা শনাক্ত ৩৮৯ জনের

একদিনে করোনা শনাক্ত ৩৮৯ জনের

উত্তরদক্ষিণ। সোমবার , ১৭ অক্টোবর ২০২২। আপডেট ১৬:৪০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ২৯ হাজার ৪০২ জনে।

এ সময়ে ৩৮৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩২ হাজার ৮৩২ জনে।

সোমবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৪৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭৪ হাজার ৮৫২ জন।

২৪ ঘণ্টায় ৫ হাজার ৬৪১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ৬২৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৯২ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬০ শতাংশ।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading