১৮৮০ সালের ছেড়া জিন্স বিক্রি হলো ৮৫ লাখ টাকায়!
উত্তরদক্ষিণ। সোমবার , ১৭ অক্টোবর ২০২২। আপডেট ১৭:৪৫
১৮৮০ সাল তথা আজ থেকে ১৪২ বছর আগের ঘটনা। ওই সময়কার একটি একটি ছেড়া জিন্স পাওয়া গেছে মেক্সিকোর পরিত্যক্ত এক খনিতে। সেই ছেড়াফাটা জিন্স প্যান্ট বিক্রি হলো প্রায় ৮৫ লাখ টাকায় (৮৭,৪০০ ডলার)। সম্ভবত কোনো শ্রমিকের প্যান্ট ছিল এটি। এত বছর পরও অক্ষত রয়েছে জিন্সটি।
আন্তর্জাতিক বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, লেভিস এর তৈরি জিন্সটি কিনেছেন কাইলি হান্টার ও জিপ স্টিভেন্সন নামের দুই ব্যক্তি। একজন প্রত্নতাত্ত্বিক মাটি খোঁড়ার সময় এটি খুঁজে পান। এই দুই গ্রাহকের কারুরই একসঙ্গে এই জিন্সটি কেনার পরিকল্পনা ছিল না বলে তারা জানিয়েছেন। ৮৭ হাজার ৪০০ ডলারের মধ্যে গ্রাহকের ১৫ শতাংশের প্রিমিয়াম।
জিন্সের দামের ৯০ শতাংশই দিয়েছেন হান্টার। অন্যদিকে স্টিভেন্সন দিয়েছেন দামের ১০ শতাংশ। গত দশ বছর ধরে আমেরিকার লস এঞ্জেলিস শহরে একটি একটি ডেনিম সারাই করা দোকান চালাচ্ছেন তিনি। জিন্সটিকে একটি খুবই দুর্লভ বস্তু হিসেবে আখ্যা দিয়ে স্টিভেন্সন বলেন, যে অবস্থায় এই জিন্সটি উদ্ধার হয়েছে, সেই দিক থেকে দেখতে গেলে খুবই ভালো রয়েছে এই জিন্সটি। নিলামে কেনা এই জিন্সটি খুবই শক্তপোক্ত এবং পরার যোগ্য।
এবার এই জিন্সের জন্য একজন গ্রাহক খোঁজার তোড়জোড় শুরু করেছেন তারা। এছাড়াও জিন্সটিকেও জাদুঘরে রাখতে কোনো দ্বিধা নেই তাদের। যদি কোনো ব্যক্তি এই জিন্সটি কিনতে ইচ্ছুক হন, সেক্ষেত্রে তাকে সঠিক মূল্য দিতে হবে।
ইউডি/সুপ্ত

