দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২ । আপডেট ১৫:২৫

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৮ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৬৯ প্রতিষ্ঠানের মধ্যে ৪৯টির দর বেড়েছে, ১০০টির দর কমেছে, ২২০টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে জেএমআই সিরিঞ্জের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস গতকাল সোমবার জেএমআই সিরিঞ্জের ক্লোজিং দর ছিল ৪৬০ টাকা ৭০। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৫১১ টাকা ৩০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৫০ টাকা ৬০ পয়সা বা ১০.৯৮ শতাংশ বেড়েছে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৮.৭৫ শতাংশ, এপেক্স ফুডসের ৮.৬০ শতাংশ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ৭.৬৩ শতাংশ, জেমিনী সী ফুডের ৭.৪৯ শতাংশ, আরামিট লিমিটেডের ৭.৪০ শতাংশ, সোনালী আঁশের ৬.০৬ শতাংশ, সানলাইফ ইন্সুরেন্সের ৪.৫৭ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ৪.১১ শতাংশ এবং বেক্সিমকো ফার্মার ৩.৭৫ শতাংশ দর বেড়েছে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading