আন্তর্জাতিক সৌর জোট: সহ-সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ

আন্তর্জাতিক সৌর জোট: সহ-সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ

উত্তরদক্ষিণ । বুধবার, ১৯ অক্টোবর ২০২২। আপডেট ১৫:০০

আন্তর্জাতিক সৌর জোটের (আইএসএ) পঞ্চম সম্মেলন বাংলাদেশ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে সহ-সভাপতি নির্বাচিত হয়েছে। ইন্ডিয়ার কেন্দ্রীয় বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রী রাজ কুমার সিং সংগঠনের সভাপতি হিসেবে এই সম্মেলন উদ্বোধন করেন।১১০ সদস্য এবং স্বাক্ষরকারী দেশের আন্তর্জাতিক সৌর জোটের ফ্রান্স সহ-সভাপতি এবং ইন্ডিয়া পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছে। গতকাল মঙ্গলবার ইন্ডিয়ার রাজধানী নয়াদিল্লিতে এই সমাবেশ শুরু হয়।

সরকারি সূত্র জানায়, ২০টি দেশের মন্ত্রী এবং ১১০টি সদস্য এবং স্বাক্ষরকারী দেশ এবং ১৮টি সম্ভাব্য সদস্য দেশের প্রতিনিধিরা নয়াদিল্লিতে এই অনুষ্ঠানে যোগ দিয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমান ৫ম আইএসএ সমাবেশে নয় সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। উদ্বোধনী বক্তব্যে রাজ কুমার সিং বলেন, আইএসএ একটি আন্তর্জাতিক রিসোর্স হাব হিসেবে গঠন করা হয়েছে যেখানে অভ্যন্তরীণ কারিগরি দক্ষতা রয়েছে, যা, সদস্য দেশগুলো সহজেই হবে গ্রহন করতে পারবে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading