লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ । বুধবার, ১৯ অক্টোবর ২০২২। আপডেট ১৪:৫০
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৯ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। এদিন কোম্পানিটির ৭৮ কোটি ৮৩ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টার্ন হাউজিং। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬৭ কোটি ৪ লাখ ৭৪ হাজার টাকার। ৫৮ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে ওরিয়ন ফার্মা।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে জেএমআই সিরিঞ্জ, এডিএন টেলিকম, পেপার প্রসিসিং, মনোস্পুল পেপার, সী-পার্ল হোটেল, বিডি ল্যাম্পস এবং আনোয়ার গ্যালভানাইজিং।
ইউডি/সুপ্ত

