পৃথিবীতে আর কোথাও যেন আগস্টের মতো হত্যাকাণ্ড না ঘটে: ড. আব্দুর রাজ্জাক

পৃথিবীতে আর কোথাও যেন আগস্টের মতো হত্যাকাণ্ড না ঘটে: ড. আব্দুর রাজ্জাক

উত্তরদক্ষিণ । বুধবার, ১৯ অক্টোবর ২০২২। আপডেট ১৭:৩০

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ১৯৭৫ এর ১৫ আগস্টের মতো বর্বরোচিত হত্যাকাণ্ড মানব ইতিহাসে বিরল। স্বাধিকার আন্দোলনসহ বাংলাদেশের ইতিহাসের সব উল্লেখযোগ্য ঘটনায় বঙ্গবন্ধু পরিবারের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি শিশু রাসেলের সহজ-সরল জীবনের কথা উল্লেখ করেন। এ সময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, এরকম ঘৃণ্য হত্যাকাণ্ড না ঘটে।

ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়। ইতালিতে সফররত কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকসহ দূতাবাসের সব কর্মকর্তা-কর্মচারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বুধবার (১৯ অক্টোবর) কৃষি মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসে শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ওয়ার্ল্ড ফুড ফোরামে অংশগ্রহণের উদ্দেশ্যে রোমে রয়েছেন। শেখ রাসেল দিবস উপলক্ষে তিনি শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর শেখ রাসেলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দিবসটি উপলক্ষে অনুষ্ঠানে শেখ রাসেলের জীবনবিষয়ক একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading