ফোক ফেস্ট এবারও হচ্ছে না

ফোক ফেস্ট এবারও হচ্ছে না

উত্তরদক্ষিণ । বুধবার, ১৯ অক্টোবর ২০২২। আপডেট ১৭:৪০

এ বছরও হচ্ছে না এশিয়ার সবচেয়ে বড় লোকসংগীতের অনুষ্ঠান ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’। বৈশ্বিক মহামরি করোনা ভাইরানের প্রকোপের কারনে গত দুবছর এই আসর স্থগিত ছিলো। এই আসর যারা পছন্দ করে এবং যাদের আগ্রহ ছিলো তুঙ্গে তাদের জন্য দুঃসংবাদ হলো চলতি বছরও হচ্ছে না ফোক ফেস্ট।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন আয়োজক প্রতিষ্ঠান মিডিয়াকম লিমিটেডের চিফ অপারেটিং অফিসার অজয় কুমার কুণ্ডু। কারণ হিসেবে তিনি জানিয়েছেন, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কারণে এই ফেস্টের এবারের আসর বসছে না।

প্রসঙ্গত, ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট সর্বপ্রথম শুরু হয় ২০১৫ সালে। অনুষ্ঠানটির আয়োজনে ছিল স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড ও সান ফাউন্ডেশন। এই আসরে প্রবেশের জন্য কোনো অর্থ বিনিময় করতে হয় না। দর্শকরা বিনামূল্যে উপভোগ করেন এই অনুষ্ঠান। সবশেষ ২০১৯ সালে রাজধানীর আর্মি স্টেডিয়ামে বসেছিল ফোক ফেস্টের আসর।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading