রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: নির্মাণের অংশ হতে পেরে আনন্দিত রোসাটম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: নির্মাণের অংশ হতে পেরে আনন্দিত রোসাটম

উত্তরদক্ষিণ । বুধবার, ১৯ অক্টোবর ২০২২। আপডেট ১৯:৫০

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রোসাটমের মহাপরিচালক আলেক্সেই লিখাচেভ বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় সহযোগিতা করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন। দেশের জ্বালানী নিরাপত্তা জোরদারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্লান্তভাবে কাজ করে যাচ্ছেন- উল্লেখ করে তিনি আরো বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই প্রচেষ্টার অংশ হতে পারা রোসাটম করপোরেশনের জন্য অত্যন্ত সম্মানের। বুধবার (১৯ অক্টোবর) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র (আরএনপিপি)’র দ্বিতীয় ইউনিটের রি-অ্যাক্টর প্রেসার ভেসেল (পারমাণবিক চুল্লি পাত্র) বসানো হয়েছে।

রোসাটম মহাপরিচালক বলেন, সকল আইনকানুন ও বিধিবিধান মেনেই রোসাটম বাংলাদেশে এই প্রথম ২৪০০ মেগাওয়াটের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে সহায়তা করছে।পাবনার ঈশ্বরদীতে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে পারমাণবিক চুল্লিপাত্র (রিয়েক্টর প্রেসার ভেসেল) স্থাপন অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি একথা বলেন।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৪০০ মেগাওয়াটের রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটে এই রিয়েক্টর প্রেসার ভেসেল (আরপিভি) স্থাপনকার্য উদ্বোধন করেন। রিয়েক্টর প্রেসার ভেসেলের এই স্থাপন, বাংলাদেশকে পরমাণু বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতার আরো কাছে নিয়ে গেল।
লিখাচেভ বলেন, রাশিয়ান রাষ্ট্রায়ত্ত করপোরেশন ‘রোসাটম’ আগামী বছর থেকেই এই পারমাণবিক চুল্লিতে (রিয়েক্টর) পরমাণু জ্বালানী সরবরাহের জন্য অক্লান্তভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত এক বছরে রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রের কাজে অসামান্য অগ্রগতি হয়েছে।

প্রকল্প পরিকল্পনা অনুযায়ী, ২০২৩ সালে পরমাণু বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউটিট ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে এবং ২০২৪ সাল থেকে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিট থেকে একই পরিমাণ বিদ্যুৎ পাওয়া যাবে।রাশিয়ার কারিগরি ও আর্থিক সহযোগিতায় বাংলাদেশ পরমাণু জ্বালানী কমিশন রূপপুর প্রকল্পটি বাস্তবায়ন করছে।বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণে ব্যয় হবে ১২.৬৫ বিলিয়ন মার্কিন ডলার। এই প্রকল্পের ৯০ শতাংশ ঋণ দিয়েছে রাশিয়া। বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণের পাশাপাশি এটি পরিচালনার জন্য জনবল প্রশিক্ষণও দিচ্ছে রাশিয়া।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading