বিনামূল্যে বিতরণ: প্রাথমিকের জন্য কেনা হচ্ছে ২ কোটি ৪৮ লাখ বই

বিনামূল্যে বিতরণ: প্রাথমিকের জন্য কেনা হচ্ছে ২ কোটি ৪৮ লাখ বই

উত্তরদক্ষিণ । বুধবার, ১৯ অক্টোবর ২০২২। আপডেট ১৯:৩৫

প্রাথমিক ও গণশিক্ষার বিনামূল্যে বিতরণ করার জন্য ২ কোটি ৪৮ লাখ ৩৫ হাজার ৯৯০ কপি পাঠ্যপুস্তক কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য খরচ ধরা হয়েছে ৭৮ কোটি ৬৮ লাখ ১৩ হাজার ৯১০ টাকা।

বুধবার (১৯ অক্টোবর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. রাহাত আনোয়ার।

রাহাত আনোয়ার জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ১টি প্রস্তাব অনুমোদন করা হয়। ওই প্রস্তাবে বলা আছে, মন্ত্রণালয় এবার ২ কোটি ৪৮ লাখ ৩৫ হাজার ৯৯০ কপি বই ক্রয় করবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ২৪টি দরদাতা প্রতিষ্ঠানের কাছ থেকে বইগুলো কিনবে। এজন্য ব্যয় হবে ৭৮ কোটি ৬৮ লাখ ১৩ হাজার ৯১০ টাকা।

এর আগে গত ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণ করতে ২০২৩ শিক্ষাবর্ষের জন্য ১১ কোটি ২০ লাখ ১ হাজার ৪৭৪টি পাঠ্যপুস্তক কেনার অনুমোদন দেয় সরকার।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading