অগ্নিকাণ্ডে ভেঙে পড়ল জাকার্তা মসজিদের বিশাল গম্বুজ

অগ্নিকাণ্ডে ভেঙে পড়ল জাকার্তা মসজিদের বিশাল গম্বুজ

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২। আপডেট ১৭:৪৫

ইন্দোনেশিয়ার জাকার্তা ইসলামিক সেন্টার গ্র্যান্ড মসজিদের বিশাল গম্বুজ বড় ধরনের অগ্নিকাণ্ডের পর ভেঙে পড়েছে। বুধবার সামাজিক মাধ্যমে গম্বুজ ভেঙে পড়ার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে কর্মকর্তারা জানিয়েছেন যে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

জাকার্তা গ্লোবের খবরে বলা হয়েছে, গম্বুজটি সংস্কারের সময় আগুনে ধ্বংস হয়ে যায়। অগ্নিনির্বাপক কর্মীদের স্থানীয় সময় বিকাল ৩টার কিছুক্ষণ পরেই আগুনের বিষয়ে সতর্ক করা হয়, অন্তত ১০টি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়।

ভিডিও ফুটেজে দেখা গেছে, মসজিদের গম্বুজটি ধসে পড়ার ঠিক আগে থেকেই আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া বের হচ্ছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। জানা গেছে যে, ইসলামিক সেন্টার সংস্কারের কাজ চলছিল।

অগ্নিকাণ্ড বা পরবর্তী ধসের ঘটনায় কেউ হতাহত হয়নি। পুলিশ আগুনের কারণ অনুসন্ধান করছে এবং ভবনে কাজ করা ঠিকাদারদের জিজ্ঞাসাবাদ করেছে। সেখানে মসজিদ ছাড়াও ইসলামিক সেন্টার কমপ্লেক্সে শিক্ষা, বাণিজ্যিক ও গবেষণার সুবিধা রয়েছে।

প্রায় ২০ বছর আগে সংস্কারের সময় মসজিদের গম্বুজটিতে সর্বশেষ আগুন লেগেছিল। অক্টোবর ২০০২ এর আগুন নেভাতে পাঁচ ঘণ্টা সময় লেগেছিল।

ইউডি/সিফাত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading