জাতিগত সংঘর্ষ: সুদানে দুই দিনে নিহত ১৫০
উত্তরদক্ষিণ । শুক্রবার, ২১ অক্টোবর ২০২২। আপডেট ১১:৪০
সুদানের দক্ষিণাঞ্চলীয় ব্লু নাইল রাজ্যে জাতিগত সংঘর্ষে দুই দিনে নারী ও শিশুসহ অন্তত ১৫০ জন নিহত হয়েছে। রাজধানী খার্তুম থেকে প্রায় ৫০০ কিলোমিটার দক্ষিণে রোজারেসের কাছে ওয়াদ আল-মাহি এলাকাকে কেন্দ্র করে ওই সংঘর্ষ চলছে।
গত সপ্তাহে হাউসা এবং তার প্রতিদ্বন্দ্বী জনগোষ্ঠীর সদস্যদের মধ্যে জমি নিয়ে বিরোধের জেরে এ সংঘাত ছড়িয়ে পড়ে। ওয়াদ আল-মাহি হাসপাতালের প্রধান আব্বাস মুসা বলেন, গত বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে নারী, শিশু ও বৃদ্ধসহ মোট ১৫০ জনের মৃত্যু হয়েছে। সহিংসতায় প্রায় ৮৬ জন আহত হয়েছেন।
ইউডি/সুপ্ত

