এবার আল্লু-রামচরণ একসঙ্গে!
উত্তরদক্ষিণ । শুক্রবার, ২১ অক্টোবর ২০২২। আপডেট ১১:৫৫
ইন্ডিয়ার বর্তমান চলচ্চিত্রাঙ্গণে দাপট দেখাচ্ছে দক্ষিণী সিনেমা। সেই সঙ্গে বেড়েছে দক্ষিণের সায়কদের ভক্ত সংখ্যাও। যেমন প্রভাস, আল্লু অর্জুন, এনটিআর জুনিয়র, রামচরণের ভক্ত এখন গোটা ইন্ডিয়ি জুড়েই। বলিউড সেই হিসেবে অনেকটাই পিছিয়ে পড়েছে। ভালো গল্পের অভাবও যেন বলিউডের এই ভয় আরও বাড়াচ্ছে বলছেন চলচ্চিত্র বিশ্লেষকগণ।
নতুন খবর হচ্ছে, ‘পুষ্পা’ ও ‘আরআরআর’ সিনেমা তাক লাগানোর ফলে দক্ষিণী প্রযোজক তথা পরিচালক আল্লু অরবিন্দ একসঙ্গে বড় পর্দায় আনার কথা ভাবছেন আল্লু অর্জুন ও রামচরণকে। আল্লু অর্জুনের বাবা আল্লু অরবিন্দ। আর রামচরণ তার বোনের ছেলে। সে অর্থে আল্লুর ফুফাতো ভাই রামচরণ।
জানা গেছে, ইতিমধ্যে ছবির নামও ঠিক করে ফেলেছেন আল্লু অরবিন্দ—‘চরণ-অর্জুন’। এ যেন বলিউড সিনেমা করণ-অর্জুনের মতোই। অরবিন্দ আশাবাদী, আল্লু অর্জুন ও রামচরণের জাদু সবাইকে আবিষ্ট করবে। কারণ এ মুহূর্তে তারা দুজন ভারতের রূপালি পর্দা দাপিয়ে বেড়াচ্ছেন।
ইউডি/সুপ্ত

