আওয়ামী লীগকে হুমকি-ধমকি দিয়ে পরাস্ত করা যাবে না: হানিফ

আওয়ামী লীগকে হুমকি-ধমকি দিয়ে পরাস্ত করা যাবে না: হানিফ

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২১ অক্টোবর ২০২২। আপডেট ১৬:৪৫

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, আওয়ামী লীগ হলো বটবৃক্ষ। ধাক্কা দিয়ে, ঝাঁকি দিয়ে ফেলা যাবে এমন দল নয়। তিনি বলেন, আওয়ামী লীগ গণমানুষের দল, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের দল। জাতির পিতার হাতে গড়া আওয়ামী লীগকে হুমকি-ধমকি দিয়ে পরাস্ত করা যাবে না।

শুক্রবার (২১ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে জাতীয় শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২২ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে গৌরব ’৭১।

শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে জাতীয় শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২২ এ প্রধান অতিথির বক্তব্য দেন মাহবুব-উল আলম হানিফ

যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তাদেরকে সম্মিলিতভাবে মোকাবেলার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকতে দেশের কোনো উন্নয়ন করতে পারেনি। তারা এখন ঈর্ষান্বিত হয়ে উন্নয়ন বাধাগ্রস্ত করতে বারবার ষড়যন্ত্র করে যাচ্ছে। অতীতে হরতাল, অবরোধের নামে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, কোনো ষড়যন্ত্র উন্নয়ন বাধাগ্রস্ত করতে পারবে না।

শেখ রাসেল জাতির পিতা শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র এটা যেমন সত্য তেমনি পুরো পৃথিবীর মধ্যে মানবাধিকার লঙ্ঘনের এবং নিষ্ঠুর, পৈশাচিক হত্যাকাণ্ডের নির্মম শিকারের প্রতীক হিসেবেও পরিচিত বলে মন্তব্য করেন হানিফ। বলেন, আজ যারা গণতন্ত্র, মানবাধিকারের কথা বলেন, শিশু রাসেলের হত্যাকাণ্ড তাদের হৃদয়ে নাড়া দিতে পারেনি। নিষ্ঠুর এই হত্যাকাণ্ড নিয়ে তাদের কোনো কথা নেই কেন?

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading