কমিউনিটি এক্সেলারেটর প্রোগ্রাম: বাংলাদেশ থেকে ৬ গ্রুপকে নির্বাচন করল ফেসবুক
উত্তরদক্ষিণ । শুক্রবার, ২১ অক্টোবর ২০২২। আপডেট ১৯:৪০
এশিয়া প্যাসিফিক কমিউনিটি এক্সেলারেটর (এপিএসসি) কর্মসূচির জন্য বাংলাদেশ থেকে ছয়টি গ্রুপকে নির্বাচন করেছে ফেসবুক। নির্বাচিত বাংলাদেশি ছয়টি ফেসবুক গ্রুপ হলো, কাস্ট অ্যাওয়ে অন দ্য মুন, অপরাজিতা, পেন্সিল, ফুডব্যাংক, স্কুল অব ইঞ্জিনিয়ার্স ও উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট (উই)।
আগামী ৪ নভেম্বর সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য মেটা কমিউনিটি পার্টনারশিপ টিমস এপিএসসি রিজিওনাল পার্টনার ইভেন্ট অনুষ্ঠানে অংশ নেয়ারও সুযোগ পাবেন এসব গ্রুপের অ্যাডমিনরা। ফেসবুক যে কমিউনিটিভিত্তিক লিডারশিপের ওপর প্রাধান্য দিচ্ছে, এই আমন্ত্রণ তারই প্রমাণ। চলতি বছর এই কর্মসূচির জন্য সারাবিশ্ব থেকে ১৩৫টি গ্রুপকে মেটা (ফেসবুকের মূল প্রতিষ্ঠান) নির্বাচিত করেছে বলে জানা গেছে।
ইউডি/সুপ্ত

