দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । শনিবার, ২২ অক্টোবর ২০২২। আপডেট ১৫:১৫

গত সপ্তাহে (১৬-২০ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে ৪১টির দর বেড়েছে, ১৭১টির দর কমেছে, ১৭৪টির দর অপরিবর্তিত রয়েছে এবং ১১টির লেনদেন হয়নি। সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর কমেছে বিডিকম অনলাইনের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সপ্তাহের শুরুতে বিডিকম অনলাইনের উদ্বোধনী দর ছিল ৬৯ টাকা ৬০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৪৮ টাকা ৪০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর কমেছে ২১ টাকা ২০ পয়সা বা ৩০.৪৬ শতাংশ।

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে পেনিনসুলা হোটেলের ২৩.৯৭ শতাংশ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের ২১.৬১ শতাংশ, ফারইস্ট নিটিংয়ের ১৯.১১ শতাংশ, আফতাব অটোমোবাইলসের ১৮.০২ শতাংশ, ইন্দোবাংলা ফার্মার ১৭.৮৮ শতাংশ, আরএসআরএম স্টিলের ১৭.০৭ শতাংশ, ইয়াকিন পলিমারের ১৬.৮৭ শতাংশ, ইউনিক হোটেলের ১৫.১৪ শতাংশ এবং অ্যাডভেন্ট ফার্মার ১৪.৫৮ শতাংশ দর কমেছে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading