দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । শনিবার, ২২ অক্টোবর ২০২২। আপডেট ১৫:০০

গত সপ্তাহে (১৬-২০ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে ৪১টির দর বেড়েছে, ১৭১টির দর কমেছে, ১৭৪টির দর অপরিবর্তিত রয়েছে এবং ১১টির লেনদেন হয়নি। সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর বেড়েছে এডিএন টেলিকমের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সপ্তাহের শুরুতে এডিএন টেলিকমের কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৭৭ টাকা ৫০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৯৭ টাকা ৩০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ১৯ টাকা ৮০ পয়সা বা ২৫.৫৫ শতাংশ।

ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধি শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আনোয়ার গ্যালভানাইজিংয়ের ২২.৭৭ শতাংশ, সানলাইফ ইন্সুরেন্সের ১৬.৫০ শতাংশ, আরামিট লিমিটেডের ১৫.৮১ শতাংশ, ইস্টার্ন লুব্রিক্যান্টসের ১৫.০২ শতাংশ, রংপুর ফাউন্ড্রির ১৩.৬০ শতাংশ, সোনালী আঁশের ১৩.৩২ শতাংশ, কেডিএস এক্সেসরিজের ১০.৫৩ শতাংশ, সোনালী পেপারের ৯.৬২ শতাংশ, রহিমা ফুডের ৬.৭৪ শতাংশ দর বেড়েছে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading