১১ নভেম্বর মহাসমাবেশ করবে যুবলীগ

১১ নভেম্বর মহাসমাবেশ করবে যুবলীগ

উত্তরদক্ষিণ । শনিবার, ২২ অক্টোবর ২০২২। আপডেট ২৩:২৫

প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগামী ১১ নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহাসমাবেশ করবে আওয়ামী যুবলীগ।
মহাসমাবেশ সফল করার লক্ষ্যে শনিবার (২২ অক্টোবর) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) অডিটোরিয়ামে যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও সব শাখার সমন্বয়ে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। সঞ্চালনা করেন যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।
সভাপতির বক্তব্যে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেন, আপনারা জানেন বিএনপি-জামায়াত ক্ষমতায় যেতে চায়। তাদের এই নৈরাজ্যের জবাব সংগঠন হিসেবে যুবলীগ একাই দিতে পারে, তা ১১ নভেম্বর যুব মহাসমাবেশের মাধ্যমে আমরা প্রমাণ করবো।

সমাবেশকে সফল করতে ১০টি উপ-কমিটির নাম গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

ইউডি/সিফাত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading