দর পতনের শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ । রবিবার, ২৩ অক্টোবর ২০২২। আপডেট ১৫:৩০
সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২৩ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৫৯ প্রতিষ্ঠানের মধ্যে ১৭টির দর বেড়েছে, ১১৯টির দর কমেছে, ২২৩টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন দর সবচেয়ে বেশি কমেছে বিডিকমের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস গত বৃহস্পতিবার বিডিকমের ক্লোজিং দর ছিল ৪৮ টাকা ৪০ পয়সা। রবিবার লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়িয়েছে ৪৩ টাকা ৬০ পয়সা। রবিবার কোম্পানিটির শেয়ারদর কমেছে ৪ টাকা ৮০ পয়সা বা ৯.৯১ শতাংশ।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে সমরিতা হসপিটালের ৯.৭০ শতাংশ, বিবিএসের ৯.৪৬ শতাংশ, ইন্দোবাংলা ফার্মার ৯.৩৩ শতাংশ, জেএমআই হসপিটালের ৯.২৪ শতাংশ, আরামিট লিমিটেডের ৮.৭৫ শতাংশ, বিডি ল্যাম্পসের ৮.৭৪ শতাংশ, মনোস্পুল পেপারের ৮.৭৪ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ৮.৭৪ শতাংশ এবং জেএমআই সিরিঞ্জের ৮.৭৩ শতাংশ দর কমেছে।
ইউডি/সুপ্ত

