দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ। সোমবার, ২৪ অক্টোবর ২০২২। আপডেট ১৬:০০
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৪ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩১৭ প্রতিষ্ঠানের মধ্যে ১৮টির দর বেড়েছে, ৮২টির দর কমেছে, ২১৭টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে নাভানা ফার্মার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস গতকাল রবিবার নাভানা ফার্মার ক্লোজিং দর ছিল ৩৫ টাকা। সোমবার লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৩৮ টাকা ৫০ পয়সা। অর্থাৎ এদিন কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৫০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বিবিএসের ৫.৯০ শতাংশ, এডিএন টেলিকমের ৫.১১ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৪.৩১ শতাংশ, ইন্দোবাংলা ফার্মার ২.৯৪ শতাংশ, ইসলামি ইন্সুরেন্সের ২.১৮ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ১.৭৮ শতাংশ, সী-পার্ল হোটেলের ১.৬৬ শতাংশ, ক্রীস্টাল ইন্সুরেন্সের ১.০৮ শতাংশ এবং লাভেলো আইসক্রীমের ১.০৫ শতাংশ দর বেড়েছে।
ইউডি/সুপ্ত

